কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ৪০ ছাত্রী পেল বাইসাইকেল, ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যালয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা দূর করতে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ব্যাক টু স্কুল’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটির অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার। জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান।
অনুষ্ঠানে কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল ও পরামর্শক মো. ইসহাক আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতরণ করা বাইসাইকেলের পাশাপাশি ছাত্রীদের সাইকেল রক্ষণাবেক্ষণের জন্য পাম্প, মেশিন অয়েল ও রেঞ্চ দেওয়া হয়। এছাড়া ৩০০ শিক্ষার্থীর প্রত্যেককে পানিরোধী স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, স্কেল, পানির বোতল, টুথপেস্ট, সাবান, ছাতা, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি প্যাড ও পরীক্ষার ক্লিপবোর্ড দেওয়া হয়।
বক্তারা বলেন, মাধবপুর ইউনিয়নের বিভিন্ন চা-বাগান ও প্রত্যন্ত এলাকা থেকে অনেক ছাত্রী দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসে। বাইসাইকেল পেলে তাদের যাতায়াত সহজ হবে এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে।
আয়োজকেরা জানান, গ্রামীণ ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের বাধা কমানো, নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং এসএসসি পরীক্ষায় পাসের হার বাড়ানো এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাশাপাশি মেয়েদের পড়াশোনা অব্যাহত রাখা, শিক্ষার্থী ঝরে পড়া ও বাল্যবিবাহ প্রতিরোধেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
সম্পর্কিত খবর
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
৮ নভেম্বর ২০২৬
রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩
৬ নভেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)