তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

কমলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: | ৭ নভেম্বর ২০২৬ | 49 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
কমলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মনিপুরী শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের আসর এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, কমলগঞ্জের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ দাশ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল আজম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুজন আহমেদ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, দৈনিক আমার বার্তার সাংবাদিক পিন্টু দেবনাথ, এদিনের জেলা প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক মোনায়েমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মনিপুরী ললিতকলা একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে পরিষদ চত্বরের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় তিনি নিজ হাতে ময়লা-আবর্জনা তুলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে অব্যাহত রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

দিবসটি উদযাপনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন - Footer