তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: | ৮ নভেম্বর ২০২৬ | 58 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুদীপ দাশ, উপজেলা ইউসিসিএ সভাপতি সরওয়ার শোকরানা নান্না, বিশিষ্ট ব্যাংকার মো. সালাহ্ উদ্দিন এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

এছাড়া বক্তব্য দেন গণমাধ্যমকর্মী আব্দুস সালাম, সমবায়ী ওয়াকিল আহমদ, জমির উদ্দিন ও পিংকী সিনহা।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। তাই সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘চলন্তিকা সমবায় সমিতি’ ও ‘গুড নেইবারস সমবায় সমিতি’র হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন - Footer