তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩

মৌলভীবাজার প্রতিনিধি: | ৬ নভেম্বর ২০২৬ | 32 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩

 

মৌলভীবাজারের রাজনগরে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার মৌলভীর চক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), একই গ্রামের হারুন মিয়ার ছেলে ইশতিয়াক আহম্মদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত পৌনে ৩টার দিকে রাজনগর সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক কান্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ১৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন বাড়ির গৃহকর্তা।

এ ঘটনায় গত ২৫ অক্টোবর রাজনগর থানায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই আমির, এসআই আলমগীর, এসআই লোকমান, এসআই আরিফ, এএসআই রাসেল, এএসআই জাহাঙ্গীর, এএসআই আলী ও এএসআই ছফির।

বিজ্ঞাপন - Footer