সবার আগে দেশ
নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে
শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
প্রধান খবর
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের মূল নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিক...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের মূল নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলা জেলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে যে শেখ হাসিনা গুমের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন। তিনি অভিযোগ করেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে সান্ত্বনা ও আশ্বাস দিলেও প্রকৃত পরিস্থ...
বিস্তারিত পড়ুন
ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তারুণ্যের সম্মিলিত শক্তি ও দৃঢ় প্রত্যয় দেশের সামগ্রিক চিত্র বদলে দিয়ে অর্থবহ পরিবর্তন আনতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “যদি একটি দেশের বিশাল যুবসমাজ পরিবর্তন চায়, তবে তা বাস্তবায়ন করা অসম্ভব নয়। আমাদের তরুণ প্রজন্ম ইতোমধ্যে পরিবর্তনের সক্ষমতা প্রমাণ করেছে। এখন সময় এসেছে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে সরাসরি সম্পৃক্ত হওয়ার।”
তিনি বলেন, আগামী তিন মাস সবাইকে একযোগে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। শতভাগ সফলতা অর্জন সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যাবে।
তারেক রহমান দেশের নিবন্ধিত ও অনিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইডস, বিএনসিসি সদস্য এবং শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশে প...
পড়ুন
নতুন দ্বায়িত্বে দুই মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈনের দায়িত্ব বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব প্রতিষ্ঠানের সংসদ-সংক্রান্ত কার্যাবলি নির্ধারিত মন্ত্রীরা সম্পাদন করবেন।
এ অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জ...
পড়ুন
নতুন দ্বায়িত্বে দুই মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈনের দায়িত্ব বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব প্রতিষ্ঠানের সংসদ-সংক্রান্ত কার্যাবলি নির্ধারিত মন্ত্রীরা সম্পাদন করবেন।
এ অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জ...
পড়ুন
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও মৌলভীবাজার-রাজনগর (মৌলভীবাজার-৩) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিনী রোজিনা নাসের।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের ইতিহাস ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন।
জেলা মহিলা দলের সভাপতি ড. দিলশাদ পারভিনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বকশি মিজবাউর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমেনা বেগম ডলি এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহ...
পড়ুন
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বুধবার ডব্লিউএইচওতে দেওয়া পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ দায়িত্ব পালনে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হওয়া এবং প্রায় এক বছর ধরে বেতন না পাওয়াকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধার কারণে ডব্লিউএইচওর ওপর তার আস্থা কমে গেছে। পাশাপাশি বেতনবিহীন ছুটিতে থাকায় দীর্ঘদিন কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরে ২০২৫ সালের শেষ দিকে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
এর আগে বাংলাদেশের দ...
পড়ুন
সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক
দেশে সারের সংকট ও কৃষকদের দুর্ভোগ নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। সরকার দাবি করেছে দেশে সারের কোনো ঘাটতি নেই, তবে বিরোধী দল প্রশ্ন তুলেছে—মজুত পর্যাপ্ত থাকলে কৃষকরা সার পাচ্ছেন না কেন।
মঙ্গলবার সংসদে কার্যপ্রণালি বিধির ৬৮ ধারায় উত্থাপিত এক নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেন, সার সরবরাহ ও ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং অনেক এলাকায় কালোবাজারির শিকার হয়ে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।
নোটিশদাতা সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, সরকার বারবার পর্যাপ্ত সারের মজুত থাকার কথা বললেও বাস্তবে কৃষকের হাতে তা পৌঁছাচ্ছে না। তিনি সার বিতরণ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, “সার কারখানা বন্ধ রেখে বেশি দামে আমদানি করা হচ্ছে, কিন্তু সেই সার কৃষকের কাছে পৌঁছাচ্ছে না।”
আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম বলেন, “সার যদি পর্যাপ্ত মজুত থাকে, তাহলে কৃষকদের কালোবাজারে যেতে হচ্ছে কেন?” তিনি বিভিন্ন এলাকায় কৃষকদের অসন্তোষ...
পড়ুন