ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি আর্মি স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধানমন্ত্রী মাঠে নেমে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন।
সমাপনী অনুষ্ঠানে বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বালিকা বিভাগের ফুটবল ফাইনালে রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল মুখোমুখি হয়।
খেলা উপভোগের পাশাপাশি প্রধানমন্ত্রী প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
নতুন কুঁড়ি স্পোর্টস দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
সম্পর্কিত খবর
শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক
৯ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)