শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানোর প্রত্যয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন মাসব্যাপী বইপড়া উৎসবের সমাপ্তি হয়েছে। ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে আয়োজিত এ উৎসবের সমাপনীতে বিজয়ী পাঠক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ পাঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২১ জুলাই শুরু হওয়া এ উৎসবে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সাধারণ পাঠকদেরও বই পড়ার এ কার্যক্রমে যুক্ত করা হয়।
উৎসবের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থী ও সাধারণ পাঠকসহ ৭৬০ জন অংশ নেন বলে আয়োজক-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আয়োজকদের এ উদ্যোগের লক্ষ্য ছিল পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। তিন মাসের এ আয়োজনের মধ্য দিয়ে বইকে জ্ঞান অর্জন ও মনন বিকাশের সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
৮ নভেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)