বৃদ্ধদের জন্য প্রতিটি উপজেলায় কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা
দেশের প্রবীণ নাগরিকদের নিরাপদ আবাসন, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য বিশেষ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার।
রোববার (৩০ আগস্ট) গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় গিভেন্সি গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ডা. জিয়া হায়দার বলেন, প্রবীণদের শুধু আশ্রয় দেওয়াই সরকারের লক্ষ্য নয়; তাদের স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে উৎপাদনমুখী কর্মকাণ্ড ও আয়ের সুযোগ সৃষ্টির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, পরিকল্পিত এসব কমপ্লেক্সে প্রবীণরা নিরাপদ পরিবেশে বসবাসের পাশাপাশি চিকিৎসা, বিনোদন, কাউন্সেলিং ও প্রয়োজনীয় সামাজিক সেবা পাবেন। ফলে পরিবার ও সমাজে অবহেলিত বা একাকী হয়ে পড়া বয়স্কদের জন্য এটি হতে পারে একটি কার্যকর সহায়তা কেন্দ্র।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক খাতিব আব্দুল জাহিদ মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পর্কিত খবর
শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক
৯ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)