শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল ভারত, ব্যর্থ হয়ে ফেরত পাঠানোর বিকল্প ভাবছে দিল্লি
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই উদ্যোগ সফল হয়নি। এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে দিল্লি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আমার দেশ।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতেরও সম্মতি রয়েছে বলে জানা গেছে। তবে তাকে সরাসরি বাংলাদেশের হাতে বন্দি হিসেবে প্রত্যর্পণ করতে চায় না দিল্লি। বরং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তার ফেরার ব্যবস্থা করতে আগ্রহী ভারত।
এ ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীকেই সামরিক বিমান অথবা স্থলপথে ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ভারত।
দ্বিতীয়ত, শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হবে, বাংলাদেশকে এমন নিশ্চয়তা দিতে হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এ ছাড়া বিচারপ্রক্রিয়া যেন আন্তর্জাতিক মহল ও গণমাধ্যমের নজরদারিতে থাকে, সে বিষয়েও ভারত আগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব শর্ত নিয়ে গত কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এখনো ক্ষীণ বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা।
সূত্র: বিবিসি বাংলা, আমার দেশ।
সম্পর্কিত খবর
বৈদ্যুতিক তারে শক খেয়ে শ্রীমঙ্গলে সোনালী হনুমানের মৃত্যু
৩ অক্টোবর ২০২৬
বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে বাংলাদেশের
২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ: আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ
২৯ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার বিভাগের জরুরি নির্দেশনা, সব উপজেলায় চিঠি
২৫ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)