র্যাব অধ্যায়ের ইতি, আসছে এসআরবি: অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ
ডেস্ক নিউজ:
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের আলোচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন পরিচয়ে ফিরতে যাচ্ছে। সরকার ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া জনমতের জন্য প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ‘নাগরিক অভিযোগ প্রতিকার কমিটি’ গঠন। এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হয়রানি বা অন্যায় আচরণের অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিকরা। অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।
খসড়া অনুযায়ী, এসআরবি বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে পরিচালিত হবে। বাহিনীর প্রধান থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন মহাপরিচালক। সদর দপ্তর ঢাকায় হলেও প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে ইউনিট স্থাপন করা যাবে।
নাম ও আইনি কাঠামো পরিবর্তন হলেও বাহিনীর দায়িত্বের মূল ক্ষেত্র অপরিবর্তিত থাকছে। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার দায়িত্ব পালন করবে এসআরবি।
এ ছাড়া সদস্যদের জন্য কঠোর শৃঙ্খলাবিধিও যুক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা, মাদকাসক্তি, অবৈধ অর্থ আদায় বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিধান রাখা হয়েছে।
জনমত সংগ্রহ শেষে প্রয়োজনীয় সংশোধন করে খসড়া আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরে জাতীয় সংসদে আইনটি পাস হলে র্যাবের বিদ্যমান আইনি কাঠামো বিলুপ্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসআরবির যাত্রা শুরু হবে।
সম্পর্কিত খবর
দুই সংসদীয় কমিটিতে সদস্য হলেন মুজিবুর রহমান চৌধুরী
১৬ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক
৯ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
- 6 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)