শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহরকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির অভিযোগ, হবিগঞ্জে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে তাদের একাধিক স্থানে বাধা দেওয়া হয়। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, প্রথমে পুলিশ, পরে সড়কে ট্রাক ও ট্রাক্টর রেখে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শ্রীমঙ্গল থানার তদন্ত পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, নেতাকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের গাড়িবহর সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছিল। তবে তারা পুলিশের নির্দেশ না মেনে সামনে এগিয়ে যান।
এদিকে, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সেখানে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক
৯ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)