তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
ই-পেপার সংস্করণ
রেজিস্টার্ড নং DA-২০২৬
ঢাকা • বর্ষ ১ • সংখ্যা ১
মূল্য: ৫ টাকা
বিজ্ঞাপন (বাম)

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

বিজ্ঞাপন (ডান)
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ই-পেপার সংস্করণ (খেলাধুলা)
14 Nov 2026

কমলগঞ্জে নাগরিক সংলাপে উঠে এলো প্রান্তিক মানুষের উন্নয়ন প্রত্যাশা

কমলগঞ্জে নাগরিক সংলাপে উঠে এলো প্রান্তিক মানুষের উন্নয়ন প্রত্যাশা প্রধান খবর

  বাঁধ-খাল সংস্কার, চা-শ্রমিকদের মজুরি, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার ন...

  বাঁধ-খাল সংস্কার, চা-শ্রমিকদের মজুরি, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের বার্ষিক পাবলিক টাউন হল সভা। এতে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা নিজেদের সমস্যা, দাবি ও প্রত্যাশা তুলে ধরেন। আলোচনায় বাঁধ ও খাল সংস্কার, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, শিক্ষা, কর্মসংস্থান ও নারীর নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। শনিবার (১৪ নভেম্বর) কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জনকল্যাণ কেন্দ্র (জেকেকে)-এর আয়োজনে এবং ডিনেটের সহযোগিতায় ‘নাগরিক স...
বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল ভারত, ব্যর্থ হয়ে ফেরত পাঠানোর বিকল্প ভাবছে দিল্লি

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল ভারত, ব্যর্থ হয়ে ফেরত পাঠানোর বিকল্প ভাবছে দিল্লি
  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই উদ্যোগ সফল হয়নি। এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে দিল্লি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আমার দেশ। প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতেরও সম্মতি রয়েছে বলে জানা গেছে। তবে তাকে সরাসরি বাংলাদেশের হাতে বন্দি হিসেবে প্রত্যর্পণ করতে চায় না দিল্লি। বরং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তার ফেরার ব্যবস্থা করতে আগ্রহী ভারত। এ ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীকেই সামরিক বিমান অথবা স্থলপথে ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ভারত। দ্বিতীয়ত, শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হবে, বাংলাদেশকে এমন নিশ্চয়তা দিতে হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে...
পড়ুন

কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ৪০ ছাত্রী পেল বাইসাইকেল, ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ৪০ ছাত্রী পেল বাইসাইকেল, ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যালয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা দূর করতে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ব্যাক টু স্কুল’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটির অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার। জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান। অনুষ্ঠানে কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল ও পরামর্শক মো. ইসহাক আহমেদসহ স্থানীয়...
পড়ুন

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুদীপ দাশ, উপজেলা ইউসিসিএ সভাপতি সরওয়ার শোকরানা নান্না, বিশিষ্ট ব্যাংকার মো. সালাহ্ উদ্দিন এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। এছাড়া বক্তব্য দেন গণমাধ্যমকর...
পড়ুন

কমলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কমলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মনিপুরী শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের আসর এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, কমলগঞ্জের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ থানার পুলিশ...
পড়ুন

রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩

রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩
  মৌলভীবাজারের রাজনগরে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার মৌলভীর চক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), একই গ্রামের হারুন মিয়ার ছেলে ইশতিয়াক আহম্মদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত পৌনে ৩টার দিকে রাজনগর সদর ইউনিয়নের নন্দীউড়া গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক কান্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ১৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন বাড়ির গৃহকর্তা। এ ঘটনায় গত ২৫ অক্টোবর রাজনগর থানায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে...
পড়ুন

কমলগঞ্জে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

কমলগঞ্জে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রী উপজেলার মাধবপুর শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। পরে তিনি আদমপুর সার্বজনীন পূজামণ্ডপ এবং মুন্সীবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মাধবপুর শিববাজারে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও দল কাজ করছে। সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসব উদ্‌যাপনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বক্তব্য দেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন এবং শিববাজার সার্ব...
পড়ুন

বিশেষ কলাম

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ বছরের জায়ানের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ বছরের জায়ানের

  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়েছে একটি প্রাইভেটকার। এতে জায়ান নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা, আট বছর বয়সী ভাই ও ৭০ বছর বয়সী দাদি গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান...

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পর্দা নামল, পুরস্কৃত বিজয়ীরা

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানোর প্রত্যয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন মাসব্যাপী বইপড়া উৎসবের সমাপ্তি হয়েছে। ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে আয়োজিত এ উৎসবের সমাপনীতে বিজয়ী পাঠক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান...

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ...

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন শুধু আনুষ্ঠানিকতা কিংবা র‍্যালির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে।   সোমবার (৫ অক্টোবর) ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প...

মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত
  মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’। রোববার (৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার পাঁচজন গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— প্রফেসর মামুনুর রশীদ (সৃজনশীল সাংস্কৃতিক গবেষণা), রোকসানা আক্তার (আবৃত্তি), মো. মশিউর রহমান রিপন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), চৌধুরী শামসুল আরেফীন (চলচ্চিত্র) এবং মো. রুবেল মিয়া (যন্ত্রসংগীত)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)। এ সময় স্থানীয় সংস্কৃতিকর্মী, গুণীজন,...
বিজ্ঞাপন - Footer