তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)
ই-পেপার সংস্করণ
রেজিস্টার্ড নং DA-২০২৬
ঢাকা • বর্ষ ১ • সংখ্যা ১
মূল্য: ৫ টাকা
বিজ্ঞাপন (বাম)

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

বিজ্ঞাপন (ডান)
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ই-পেপার সংস্করণ (জাতীয় সংবাদ)
15 Sep 2026

ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধান খবর

দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছে...

দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তারুণ্যের সম্মিলিত শক্তি ও দৃঢ় প্রত্যয় দেশের সামগ্রিক চিত্র বদলে দিয়ে অর্থবহ পরিবর্তন আনতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “যদি একটি দেশের বিশাল যুবসমাজ পরিবর্তন চায়, তবে তা বাস্তবায়ন করা অসম্ভব নয়। আমাদের তরুণ প্রজন্ম ইতোমধ্যে পরিবর্তনের সক্ষমতা প্রমাণ করেছে। এখন সময় এসেছে রাষ্ট্র ও দেশ পুনর্গ...
বিস্তারিত পড়ুন

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক
  দেশে সারের সংকট ও কৃষকদের দুর্ভোগ নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। সরকার দাবি করেছে দেশে সারের কোনো ঘাটতি নেই, তবে বিরোধী দল প্রশ্ন তুলেছে—মজুত পর্যাপ্ত থাকলে কৃষকরা সার পাচ্ছেন না কেন। মঙ্গলবার সংসদে কার্যপ্রণালি বিধির ৬৮ ধারায় উত্থাপিত এক নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেন, সার সরবরাহ ও ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং অনেক এলাকায় কালোবাজারির শিকার হয়ে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। নোটিশদাতা সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, সরকার বারবার পর্যাপ্ত সারের মজুত থাকার কথা বললেও বাস্তবে কৃষকের হাতে তা পৌঁছাচ্ছে না। তিনি সার বিতরণ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, “সার কারখানা বন্ধ রেখে বেশি দামে আমদানি করা হচ্ছে, কিন্তু সেই সার কৃষকের কাছে পৌঁছাচ্ছে না।” আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম বলেন, “সার যদি পর্যাপ্ত মজুত থাকে, তাহলে কৃষকদের কালোবাজারে যেতে হচ্ছে কেন?” তিনি বিভিন্ন এলাকায় কৃষকদের অসন্তোষ...
পড়ুন

ভারত থেকে ফেরত আনা হলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে ফেরত আনা হলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনা হলে প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (তারিখ) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তাঁর দলের অনেকেই বর্তমানে ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও পর্যবেক্ষণ করছে।” তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়া মাত্রই দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় প্রস্তাবিত ‘মক্কা প্যাক্ট’ প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়েও বক্তব্য দেন শামা ওবায়েদ। তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার নতুন কোনো আন্তর্জাতিক ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনী...
পড়ুন

সাক্ষরতার সক্ষমতায় যোগ হয়েছে ডিজিটাল দক্ষতা: প্রধানমন্ত্রী তারেক রহমান

সাক্ষরতার সক্ষমতায় যোগ হয়েছে ডিজিটাল দক্ষতা: প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ৮ সেপ্টেম্বর : বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সাক্ষরতার সংজ্ঞা কেবল পড়া, লেখা ও গণনার মৌলিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে ডিজিটাল দক্ষতা, তথ্য ব্যবহারের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাও অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান ও দক্ষতাসম্পন্ন মানুষই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। এ লক্ষ্য অর্জনে সরকার শুধু নিরক্ষরতা দূরীকরণে নয়, বরং সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে। বাণীতে তিনি জানান, দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যয় পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, প্রাক্-প্রাথমিক শিক্ষা, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং প্রাথমিক স্তর থেকেই মানবিক ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে বিনিয়োগ বৃদ্ধি...
পড়ুন

সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা
  সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি এক ঘোষণায় জানায়, নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে। এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩০৩ টাকায় বিক্রি হবে। বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ব...
পড়ুন

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির
  পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্ব আরও সম্প্রসারিত করা হয়েছে। নিজ দায়িত্ব পালনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে তিনি মন্ত্রীকে সহায়তা করবেন। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বছরের এই মেয়াদে তাকে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করতে হবে। এ সময় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবেন হুমায়ুন কবির। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। পরে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধা...
পড়ুন

বৃদ্ধদের জন্য প্রতিটি উপজেলায় কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা

বৃদ্ধদের জন্য প্রতিটি উপজেলায়  কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা
  দেশের প্রবীণ নাগরিকদের নিরাপদ আবাসন, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য বিশেষ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার। রোববার (৩০ আগস্ট) গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় গিভেন্সি গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। ডা. জিয়া হায়দার বলেন, প্রবীণদের শুধু আশ্রয় দেওয়াই সরকারের লক্ষ্য নয়; তাদের স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে উৎপাদনমুখী কর্মকাণ্ড ও আয়ের সুযোগ সৃষ্টির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, পরিকল্পিত এসব কমপ্লেক্সে প্রবীণরা নিরাপদ পরিবেশে বসবাসের পাশাপাশি চিকিৎসা, বিনোদন, কাউন্সেলিং ও প্রয়োজনীয় সামাজিক সেবা পাবেন। ফলে পরিবার ও সমাজে অবহেলিত বা একাকী হয়ে পড়া বয়স্কদের জন্য এটি হতে পারে একটি কার্যকর সহায়তা কেন্দ্র। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক...
পড়ুন

বিশেষ কলাম

মহানবী (সা:)-এর অর্থনৈতিক জীবন

মহানবী (সা:)-এর অর্থনৈতিক জীবন

    মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশ্বমানবতার জন্য একটি পরিপূর্ণ আদর্শ জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পূর্ণ নবুওয়ত জীবনে অর্থনৈতিক সেক্টরে যে অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন তার সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো। ইসলাম আগমনের পূর্বে আরবদেশে পোশাক শিল্প,...

হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

  বহুল আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ সোমবার ঘোষণা করবেন হাইকোর্ট। দেশের অন্যতম আলোচিত এ হত্যা মামলার চূড়ান্ত বিচারিক পর্বকে ঘিরে ফেনীর সোনাগাজীসহ সারাদেশের মানুষের দৃষ্টি এখন উচ্চ আদালতের দিকে। রায় ঘোষণাকে কেন্দ্র করে নিহত নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা...

প্যারোলে মুক্তির পর ঢাকায় রওনা দীপু মনি

প্যারোলে মুক্তির পর ঢাকায় রওনা দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় একটি ভ্যানে করে তিনি ঢাকার পথে যাত্রা করেন। এর আগে বুধবার মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাঁর প্যারোল আবেদন মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা...

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর আন্তর্জাতিক সভাপতি ডা. জাভিদ আবদ...

প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিলেন শ্রীমঙ্গলের চা-শ্রমিক সন্তুকী রায়

প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিলেন শ্রীমঙ্গলের চা-শ্রমিক সন্তুকী রায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের নারী শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চা-পাতা উপহার দিয়েছেন।   মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তিনি এ উপহার তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।   চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানের শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।   অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন চা-শ্রমিকের হাতে প্রতীকীভাবে রেইনকোট তুলে দেন। এ সময় সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে চা-পাতা উপহার দিলে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন।   প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেব...
বিজ্ঞাপন - Footer