শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের মূল নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলা জেলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে যে শেখ হাসিনা গুমের ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন। তিনি অভিযোগ করেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে সান্ত্বনা ও আশ্বাস দিলেও প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন নির্মম ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি এক ব্যারিস্টারকে দীর্ঘ সময় বন্দি রাখার অভিযোগ উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশত্যাগ করেছেন এবং সাবেক সরকারের বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিরাও আত্মগোপনে গেছেন।
লালমোহন উপজেলা নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে মতামত তুলে ধরেন।
সম্পর্কিত খবর
ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
নতুন দ্বায়িত্বে দুই মন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন দ্বায়িত্বে দুই মন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১০ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)