তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি: | ১০ সেপ্টেম্বর ২০২৬ | 63 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও মৌলভীবাজার-রাজনগর (মৌলভীবাজার-৩) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিনী রোজিনা নাসের।

আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের ইতিহাস ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন।

জেলা মহিলা দলের সভাপতি ড. দিলশাদ পারভিনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বকশি মিজবাউর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমেনা বেগম ডলি এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন - Footer