ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বুধবার ডব্লিউএইচওতে দেওয়া পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ দায়িত্ব পালনে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হওয়া এবং প্রায় এক বছর ধরে বেতন না পাওয়াকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধার কারণে ডব্লিউএইচওর ওপর তার আস্থা কমে গেছে। পাশাপাশি বেতনবিহীন ছুটিতে থাকায় দীর্ঘদিন কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরে ২০২৫ সালের শেষ দিকে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম এবং অবৈধভাবে জমি অর্জনের অভিযোগে মামলা করে। তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের পদত্যাগের পর নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডব্লিউএইচও। আগামী ১২ অক্টোবর মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে পারে এবং ২০২৭ সালের ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আজ শপথ নেবেন খলিলুর রহমান
৮ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)