হাদির হত্যাকারী ও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলল ভারত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, শরিফ ওসমান হাদির হত্যার বিষয়টি বর্তমানে তদন্তাধীন। আর শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তিনি বলেন, ভারতের হাইকমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
হাদির হত্যাকারীদের প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং এ নিয়ে বর্তমানে তদন্ত চলছে। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে ভারতের পক্ষ থেকে যে প্রক্রিয়া রয়েছে, তার ভিত্তিতেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদি হত্যার পর দুই হত্যাকারী ভারতে পালিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে চলতি বছরের শুরুতে কলকাতা পুলিশ ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের বাংলাদেশে ফেরত চেয়ে আসছে ঢাকা।
অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই রায় কার্যকরের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়ে আসছে অন্তর্বর্তী সরকার।
সূত্র: এএনআই
সম্পর্কিত খবর
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ
৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আজ শপথ নেবেন খলিলুর রহমান
৮ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)