তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক

অনলাইন ডেস্কঃ | ৯ সেপ্টেম্বর ২০২৬ | 58 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক

 

দেশে সারের সংকট ও কৃষকদের দুর্ভোগ নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। সরকার দাবি করেছে দেশে সারের কোনো ঘাটতি নেই, তবে বিরোধী দল প্রশ্ন তুলেছে—মজুত পর্যাপ্ত থাকলে কৃষকরা সার পাচ্ছেন না কেন।

মঙ্গলবার সংসদে কার্যপ্রণালি বিধির ৬৮ ধারায় উত্থাপিত এক নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেন, সার সরবরাহ ও ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং অনেক এলাকায় কালোবাজারির শিকার হয়ে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।

নোটিশদাতা সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, সরকার বারবার পর্যাপ্ত সারের মজুত থাকার কথা বললেও বাস্তবে কৃষকের হাতে তা পৌঁছাচ্ছে না। তিনি সার বিতরণ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, “সার কারখানা বন্ধ রেখে বেশি দামে আমদানি করা হচ্ছে, কিন্তু সেই সার কৃষকের কাছে পৌঁছাচ্ছে না।”

আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম বলেন, “সার যদি পর্যাপ্ত মজুত থাকে, তাহলে কৃষকদের কালোবাজারে যেতে হচ্ছে কেন?” তিনি বিভিন্ন এলাকায় কৃষকদের অসন্তোষ ও সারের জন্য হাহাকারের বিষয়টি সংসদে তুলে ধরেন।

অন্যদিকে সরকারের পক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, দেশে সারের কোনো সংকট নেই। তিনি বলেন, বর্তমানে বহু ডিলার পয়েন্ট শূন্য থাকায় বিতরণ ব্যবস্থায় কিছু সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রতিটি ইউনিয়নে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে সারের দাম বেশি হওয়ায় সীমান্ত দিয়ে পাচারের কিছু প্রবণতাও দেখা গেছে, যার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সার ব্যবস্থাপনা তদারকির জন্য দেশের ৬৪ জেলায় ৬৪টি মনিটরিং সেল গঠন করা হয়েছে। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংসদে আলোচনার সময় সরকার ও বিরোধী দলের সদস্যরা পাল্টাপাল্টি বক্তব্য দিলেও কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে আলোচনায় অংশ নিতে দেখা যায়নি।

বিরোধী দলের দাবি, বর্তমান পরিস্থিতি দ্রুত সমাধান না হলে কৃষি উৎপাদন ব্যাহত হয়ে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তবে সরকার বলছে, দেশে বর্তমানে চাহিদার তুলনায় পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কৃষকদের জন্য সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন - Footer