তারিখ লোড হচ্ছে...

সবার আগে দেশ

নিরপেক্ষ নয়! আমরা সত্য ও ন্যায়ের পক্ষে

প্রচ্ছদ রাজনীতি জাতীয় আন্তজাতিক তথ্য প্রযুক্তি বিনোদন খেলাধুলা মিডিয়া আইন ও আদালত সারাদেশ
সর্বশেষ : ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবে শুরু, পথ এখনো অনেক বাকি শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়) কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়) ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়) নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনিবার ফুটবল মেগা ফাইনাল অনুষ্ঠিত (জাতীয়) পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়) প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)

সাক্ষরতার সক্ষমতায় যোগ হয়েছে ডিজিটাল দক্ষতা: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্কঃ | ৮ সেপ্টেম্বর ২০২৬ | 70 বার পঠিত
শেয়ার করুন:
এখানে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করুন
সাক্ষরতার সক্ষমতায় যোগ হয়েছে ডিজিটাল দক্ষতা: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৮ সেপ্টেম্বর : বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সাক্ষরতার সংজ্ঞা কেবল পড়া, লেখা ও গণনার মৌলিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে ডিজিটাল দক্ষতা, তথ্য ব্যবহারের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাও অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান ও দক্ষতাসম্পন্ন মানুষই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। এ লক্ষ্য অর্জনে সরকার শুধু নিরক্ষরতা দূরীকরণে নয়, বরং সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে।

বাণীতে তিনি জানান, দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যয় পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রাক্-প্রাথমিক শিক্ষা, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং প্রাথমিক স্তর থেকেই মানবিক ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে বিনিয়োগ বৃদ্ধি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠী, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলা হবে।

একটি আধুনিক, দক্ষ ও মানবিক রাষ্ট্র গঠনে শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন - Footer