রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর আন্তর্জাতিক সভাপতি ডা. জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
বৈঠকে এমএসএফ প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তাদের চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে। তারা জানায়, শিবিরগুলোতে বহির্বিভাগীয় ও জরুরি চিকিৎসাসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রম, মাতৃস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এসব সেবার একটি উল্লেখযোগ্য অংশ স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকেও দেওয়া হচ্ছে।
এমএসএফের মানবিক ও চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করে শামা ওবায়েদ ইসলাম বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবির এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য সংস্থাটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক মানবিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে এমএসএফের অব্যাহত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সমর্থন ও কার্যকর ভূমিকা অপরিহার্য। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
সরকার বলছে সারের সংকট নেই, কৃষক বলছে সার মিলছে না: সংসদে তুমুল বিতর্ক
৯ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)