খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগের তদন্ত দাবি রিজভীর
বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি অবস্থায় ‘ফুড পয়জনিং’ করা হয়েছিল। এ বিষয়ে বর্তমান সরকারের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখা।
রিজভী বলেন, “আমরা বারবার বলেছি, বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য তাকে ফুড পয়জনিং করা হয়েছে এবং এটি সত্য। এ বিষয়ে বর্তমান সরকারের জরুরিভাবে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।”
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাকে যথাযথ সম্মান জানানো সম্ভব। তিনি দাবি করেন, খালেদা জিয়া সারাজীবন দেশের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করেছেন এবং এজন্য নানা ধরনের নিপীড়ন ও অপপ্রচারের শিকার হয়েছেন।
কারাবন্দি অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে রিজভী বলেন, তার অসুস্থতাকে তৎকালীন সরকার গুরুত্ব দেয়নি এবং উন্নত চিকিৎসার পর্যাপ্ত সুযোগও দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, সুস্থ অবস্থায় কারাগারে যাওয়া খালেদা জিয়া অসুস্থ ও দুর্বল অবস্থায় কারামুক্ত হন।
অনুষ্ঠানে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন
১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ সেপ্টেম্বর ২০২৬
নতুন দ্বায়িত্বে দুই মন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন দ্বায়িত্বে দুই মন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬জনপ্রিয় খবর
- 1 প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা (জাতীয়)
- 2 শৈলকুপায় খবরের কাগজের ২য় বর্ষপূর্তি পালিত (জাতীয়)
- 3 কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক (জাতীয়)
- 4 পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের মানববন্ধন (জাতীয়)
- 5 ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম (জাতীয়)
- 6 প্রযুক্তির নতুন জোয়ার: বাংলাদেশে আসছে উন্নত ৫জি সেবা (রাজনীতি)